|
জাল টাকা তৈরির কারখানায় র্যাবের অভিযান ৮১ হাজার ৮০০ টাকা জাল নোটসহ যুবক গ্রেফতার
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() জাল টাকা তৈরির কারখানায় র্যাবের অভিযান ৮১ হাজার ৮০০ টাকা জাল নোটসহ যুবক গ্রেফতার র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার একটি চৌকস আভিযানিক দল যশোর জেলার কেশবপুর উপজেলার ০৬ নম্বর ওয়ার্ডের মাগুরখালী বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ আবু হানিফ (২৫), পিতা- সুরত আলী মোল্লা, সাং- কন্দর্পপুর, থানা- কেশবপুর, জেলা- যশোরকে তার নিজ দোকান থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৮১,৮০০ টাকা জাল নোট এবং জাল টাকা তৈরিতে ব্যবহৃত কম্পিউটার, মনিটর, সিপিইউ, কালার প্রিন্টার, কিবোর্ড, মাউস ও সিলপ্যাডের কালি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে জাল টাকা ছাপিয়ে বাজারে বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য যশোর জেলার কেশবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
