|
খুলনায় মানবসেবায় উদ্বুদ্ধ হয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নতুন সময় প্রতিনিধি
|
![]() খুলনায় মানবসেবায় উদ্বুদ্ধ হয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) খালিশপুর এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগরনি চক্র ফাউন্ডেশন খুলনা জোনের জোনাল ম্যানেজার জনাব মোঃ নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা এরিয়ার এরিয়া ম্যানেজার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন জাগরনি চক্র ফাউন্ডেশন খালিশপুর শাখার শাখা ব্যবস্থাপক জনাব মোঃ আবু সুফিয়ান। এ সময় এলাকার গণ্যমান্য সুধীজন ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খালিশপুর শাখার পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ১০০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। একই দিনে খুলনা জোনের আওতাধীন খুলনা এরিয়ার বটিয়াঘাটা শাখা, বয়রা শাখা ও খালিশপুর শাখার উদ্যোগে পৃথকভাবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এসব কার্যক্রমের মাধ্যমে খুলনা জোনে মোট ৫৮০ জন শীতার্ত ব্যক্তির মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষপর্বে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
বন্যার পানি নেমেছে, রয়ে গেছে ধ্বংসস্তূপ, ফারুয়া বাজারের ব্যবসায়ীদের চোখে এখন ক্ষতিপূরণের অপেক্ষা
৬৬ লাখ টাকার নবনির্মিত অফিস ভবনে ধস, বাউন্ডারি ওয়ালে ফাটল
নীলক্ষেত-সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় সড়কে শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ
