|
মাধবপুরে উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
আনিসুর রহমান, মাধবপুর
|
![]() মাধবপুরে উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহীন মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মাহমুদা আক্তার, জাহাঙ্গীর আলম শামীম ও জালাল উদ্দিন লস্কর। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন লুৎফর রহমান। বক্তারা শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবনে আরও ভালো ফল অর্জনের জন্য অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত ভূমিকার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ফলাফল প্রকাশকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
