ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 21 December, 2025, 8:20 PM

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতি প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল ও হাতুড়ি উদ্ধার করা হয়েছে। 

গতকাল শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের রফিকুল ইসলাম বক্সের ছেলে সেন্টু (৩৯), সনমান্দী গ্রামের হযরত আলীর ছেলে আমির হোসেন (৩৩), মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ময়নাকান্দি গ্রামের আব্দুল মান্নানের ছেলে সবুজ মিয়া (৩৭) এবং সিদ্ধিরগঞ্জের সিরাজ মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (৩২)।

সোনারগাঁ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিবুল্লাহ জানান, ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status