|
খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ধরা পড়ল বিপুল ভারতীয় পণ্য
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ধরা পড়ল বিপুল ভারতীয় পণ্য বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় পানছড়ি সীমান্তের কাঠালতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সুবেদার মো. শফিকুল ইসলাম। সন্ধ্যা আনুমানিক রাত ৮টার দিকে সীমান্তসংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে সন্দেহজনকভাবে পরিত্যক্ত অবস্থায় এসব চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী সামগ্রী, খাদ্যপণ্য ও পোশাকসামগ্রী। এর মধ্যে সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট, মসলা, রান্নাঘরের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, নারীদের শাল-চাদর, মোজা, রাবারজাত সামগ্রীসহ নানা ধরনের ভোগ্যপণ্য অন্তর্ভুক্ত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরাকারবারিরা সীমান্ত পার করে এসব পণ্য দেশে প্রবেশ করিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আগেই বিজিবির অভিযানের মুখে পড়ে মালামাল ফেলে পালিয়ে যায়। বিজিবি কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিজিবি আরও জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
