ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
সাতক্ষীরার শ্যামনগরে এক এর মালিক কে কুপিয়ে হত্যা
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Sunday, 21 December, 2025, 11:19 AM

সাতক্ষীরার শ্যামনগরে এক এর মালিক কে কুপিয়ে হত্যা

সাতক্ষীরার শ্যামনগরে এক এর মালিক কে কুপিয়ে হত্যা

কুপিয়ে গোলাম হোসেন (৬০) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে করা  হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে  সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার জাবাখালী গ্রামে ঘটনাটি ঘটে।

পেশায় চিংড়ি চাষী নিহত গোলাম হোসেন একই এলাকার মৃত হামিজ উদ্দীন মোড়লের ছেলে। পলিশ ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি ছুরিসহ নয়জনকে আটক করে।

আটককৃতরা হলো  আত্মসমর্পণকৃত বনদস্যু সেলিম মোড়ল (৫০), সাইফুল মোড়ল (৩৫), ফারুক মোড়ল (৩২), বদর উদ্দিন মোড়লের ছেলে রেজাউল মোড়ল (৪০), রেজাউলের স্ত্রী মাছুমা বেগম (৩৫), সেলিম মোড়লের স্ত্রী ফাতেমা বেগম (৪০), সাইফুল মোড়লের স্ত্রী মাহফুজা বেগম (৩০), ফারুক মোড়লের স্ত্রী জহুরা খাতুন (৩০) ও এমান আলীর স্ত্রী সফুরা বেগম (৬৫)-কে আটক করা হয়‌। অভিযুক্তদের আটকের পর উত্তেজিত জনতা ঘরবাড়ি ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল ব্যাপক ভাঙচুর চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের ছেলে হাফিজুর রহমান জানান, তাদের দীর্ঘদিনের চলাচলের জন্য  রাস্তা সম্প্রতি বন্ধ করে দেয় প্রতিবেশী ইমান আলী মোড়ল ও তার পরিবারের সদস্যরা। বিষয়টি নিয়ে তার পিতা স্থানীয় ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ করায় প্রতিপক্ষরা ক্ষুব্ধ হয়। আজ শনিবার সকাল ১০টার দিকে তার পিতা বাড়ি থেকে  যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়।   এ সময়  এমান আলীর ছেলে সাইফুল, ফরুক, সেলিম ও বদরুদ্দীনের ছেলে রেজাউল ধারালো অস্ত্র ও ছোরা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার পিতাকে জখম করে। পরে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে  দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পিয়ার উদ্দীন জানান হত্যাকান্ডের পরপরই স্থানীয়রা অপরাধীদের ধাওয়া করে একটি ঘরে অবরুদ্ধ করে ফেলে। ঘটনাস্থল থেকে নয়জনকে আটকের পাশাপাশি হত্যাকান্ডে ব্যবহৃত একটি ছুরিসহ বিভিন্ন সরঞ্জামাদী উদ্ধার করা হয়েছে।

নিহতের বন্ধু আব্দুর রশিদের ভাষ্য চেয়ারম্যানের কাছে বিচার দেয়া হলেও এমান আলী ও তার লোকজন নির্ধারিত দিনে পরিষদে অনুপস্থিত ছিল। বিষয়টি নিয়ে গোলাম হোসেন প্রশাসনের দারস্থ হওয়ার কথা জানিয়েছিল। সে ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করেছে। হত্যাকান্ডে জড়িত তিনজন আত্মসমপর্নকৃত বনদস্যু সিরাজুলের ভাই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত ডাঃ সাকির হোসেন জানান নিহতের পিঠ, বুক, কাঁধসহ শরীরের চারটি স্থানে ছুরিকাঘাত ও কোপের চিহ্ন মিলেছে। লোহার রড দিয়ে আঘাত করারও প্রমান মিলেছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status