|
ফুলবাড়ীতে ফুল শিক্ষাবৃত্তি প্রাপ্তদের অর্থ প্রদান
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() ফুলবাড়ীতে ফুল শিক্ষাবৃত্তি প্রাপ্তদের অর্থ প্রদান ফাইট আনটিল লাইট (ফুল)এর আয়োজনে বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে ফুলবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার ফুল শিক্ষাবৃত্তি২০২৪ প্রাপ্ত ১৯ জন শিক্ষার্থীর হাতে নগদ অর্থ তুলে দেন। ফুলের পরিচালক আব্দুল কাদের এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লিপিকা রাণী রায়, ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা বেগম, রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়শা বেগম, উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভাপতি আনিসউর রহমান, সাধারণ সম্পাদক ছায়দুল হকসহ আরও অনেকে। এসময় ফুলের পরিচালক আব্দুল কাদের বলেন, “কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে আমাদের এই শিক্ষাবৃত্তি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ জন্য সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করছি।” অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
