|
সেনবাগে গাড়ির গ্যারেজে ঝুলছিল চালকের মরদেহ
মোঃ ইব্রাহিম, সেনবাগ
|
![]() সেনবাগে গাড়ির গ্যারেজে ঝুলছিল চালকের মরদেহ এর আগে, একই দিন সকাল ১০টা থেকে ১টার মধ্যে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের আবুল হোসেনের গ্যারেজে গলায় ফাঁস দিয়ে ওই চালক আত্মহত্যা করে।নিহত মো.আরিফ হোসেন (৩০) উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামের মো.মনির আহমেদের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আরিফ পেশায় একজন পিকআপ ভ্যান চালক ছিলেন। তিনি উত্তর মোহাম্মদপুর গ্রামের আবুল হোসেন মিয়ার গ্যারেজে গাড়ি রাখতেন। ওই গ্যারেজে বুধবার সকালে সবার অগোচরে ঢুকে সিলিং ফ্যানের হুকের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে দুপুরের দিকে আরেকজন চালক গ্যারেজে গাড়ি রাখতে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে গ্রেরণ করে। তবে তাৎক্ষণিক পুলিশ আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি। স্থানীয়দের ভাষ্যমতে, আরিফের পরিবারে স্ত্রী ও মাকে নিয়ে আগে থেকে কলহ ছিল। পারিবারিক কারণে আজ সকালে ভিকটিম পিকআপ চালাতে যায়নি। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
