|
মাধবপুরে বাস–লরির সংঘর্ষে বাসের সুপারভাইজার নিহত
আনিসুর রহমান, মাধবপুর
|
![]() মাধবপুরে বাস–লরির সংঘর্ষে বাসের সুপারভাইজার নিহত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়াপাড়া সাহেব বাড়ি গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেটগামী ঢাকা মেট্রো ঢ-৪১-০২৮৫ নম্বরের একটি খালি তেলবাহী লরির পেছনে ঢাকা মেট্রো ব-১২-৪০৬৩ নম্বরের আল মোবারাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের তীব্রতায় বাসের সুপারভাইজার ঢাকা দক্ষিণ সিটির নবাব কাটারা এলাকার সৈয়দ এস এন জামান এর পুত্র সৈয়দ আশরাফুজ্জামান ফয়সাল ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
