|
পাইকগাছায় ওয়াটার কোয়ালিটি টেস্টিং ল্যাবের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
|
![]() পাইকগাছায় ওয়াটার কোয়ালিটি টেস্টিং ল্যাবের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ১৭ ডিসেম্বর বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াটার কোয়ালিটি টেস্টিং ল্যাবের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ও ওয়ার্ড প্রশাসক বিদ্যুৎ রঞ্জন সাহা, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, ওয়াটার এইড বাংলাদেশ এর ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এক্সপার্ট সুমন সাহা, নবলোক পরিষদের সহকারী পরিচালক অর্থ মোস্তফা কামাল, প্রকল্প ব্যবস্থাপক বিএম নাহিদ হাসান, কাজী ফারহানা আফরোজ, পৌরসভার প্রধান সহকারী জিয়াউর রহমান, বিকাশ চন্দ্র ঘোষ, উত্তম ঘোষ ও পানি শাখার মোঃ শাহীন। উল্লেখ্য লবনাক্ততার কারণে উপকূলীয় এ অঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট রয়েছে। এ কারণে অত্র অঞ্চলে অবাধে বাণিজ্যিক ভাবে গড়ে উঠেছে অসংখ্য পানির প্ল্যান্ট। অথচ ছিল না কোন পানির গুণাগুণ পরীক্ষার জন্য ল্যাব বা পরীক্ষাগার। পরীক্ষা ছাড়াই বছরের পর বছর প্ল্যান্টের পানি ব্যবহার করে আসছে এলাকার মানুষ। এ অঞ্চলে এ ধরনের একটি পরীক্ষাগার স্থাপনে দীর্ঘদিনের দাবি ছিল এলাকাবাসীর। অবশেষে এ ধরনের একটি ল্যাব স্থাপনে উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্ট কতৃপক্ষ কে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
