ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
রংপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রবিন চৌধুরী রাসেল, রংপুর
প্রকাশ: Wednesday, 17 December, 2025, 8:06 PM

রংপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রংপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রংপুরে তারুণ্যের উৎসব উদ্‌যাপন উপলক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে দ জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২৫ এর উদ্বোধন  করা হয়েছে।

বুধবার (১৭ই ডিসেম্বর) সকাল ১০ টার সময় শহিদ আবু সাঈদ স্টেডিয়ামে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রমিজ আলম। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে যৌথভাবে রংপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এই টুর্নামেন্টের আয়োজন করে।

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শুধু দৈহিক সুস্থতা বজায় রাখে না, বরং মনকে সতেজ ও প্রাণবন্ত রাখে।

তিনি আরো বলেন, এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলাবোধ ও ইতিবাচক মানসিকতা গড়ে উঠবে। সরকারের এই উদ্যোগ তরুণদের মধ্যে দায়িত্ববোধ ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন। জাতীয়তাবোধ ও পারস্পরিক সহযোগিতাসুলভ মানসিকতা বৃদ্ধিতে তিনি পড়াশোনার পাশাপাশি নিয়মিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান।  

এ সময় অনুষ্ঠানে রংপুর জেলা ক্রীড়া অফিসের ক্রীড়া কর্মকর্তা মোঃ মাসুদ রানা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রতিযোগী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রংপুর জেলার ৮টি উপজেলা থেকে ১৬টি কলেজ ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। উদ্‌বোধনী খেলায় মুখোমুখি হয়েছে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ এবং কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ দল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status