ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
পাইকগাছায় নির্বাচনী আচরণ বিধি পরিপালনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শেখ সেকেন্দার আলী,পাইকগাছা
প্রকাশ: Wednesday, 17 December, 2025, 8:22 PM

পাইকগাছায় নির্বাচনী আচরণ বিধি পরিপালনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছায় নির্বাচনী আচরণ বিধি পরিপালনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনার পাইকগাছায় নির্বাচনী আচরণ বিধি পরিপালনে প্রয়োজনীয় কর্তব্য পালন সংক্রান্ত বিষয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও গ্রাম পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী'র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় কালে নির্বাচনী আচরণ বিধিমালা সম্পর্কিত ব্রিফিং দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বজলুর রশীদ। 

এসময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে জিএম আব্বাস উদ্দীন, জাবেদ ইকবাল, ফারুক হোসেন সরদার, আরিফ বিল্লাহ, মো. বেলাল হুসাইন, শেখ মিরাজুল ইসলাম, সঞ্জীব ঘোষ, বিজয় পাল সহ বিভিন্ন ইউনিয়নের ১০ জন দফাদার উপস্থিত ছিলেন। 

এসময় প্রত্যেক ইউনিয়নের প্রধান সড়কে, বাজার, জনসমাগম বেশী সে সকল নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত প্যানা, ফেস্টুন, পোস্টার অপসারণ সহ তাদেরকে সুনির্দিষ্ট কর্ম কৌশল নিয়ে আলোচনা করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status