|
ফুলবাড়ীতে যথাযত মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() ফুলবাড়ীতে যথাযত মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দিবসটির কর্মসূচি শুরু হয় ভোর ৬টা ৪১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে। এরপর শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, ফুলবাড়ী থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, এবি পার্টি, এনসিপি, প্রেসক্লাব ফুলবাড়ী, উপজেলা প্রেসক্লাব, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাব, সাংবাদিক ঐক্য পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সকাল ৮টায় উপজেলার সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী ডিগ্রি কলেজ ক্যাম্পাসের শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। ![]() ফুলবাড়ীতে যথাযত মর্যাদায় মহান বিজয় দিবস পালিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মজিবর রহমান, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, জছিমিঞা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রতিষ্ঠান প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীজন। ![]() ফুলবাড়ীতে যথাযত মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দিনব্যাপী এসব আয়োজনে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
