ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
রাণীশংকৈলে সাবেক মেয়র গ্রেফতার
মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল
প্রকাশ: Wednesday, 17 December, 2025, 11:35 AM

রাণীশংকৈলে সাবেক মেয়র গ্রেফতার

রাণীশংকৈলে সাবেক মেয়র গ্রেফতার

দেশব্যাপী পুলিশ বাহিনীর বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেইজ-২' এর আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিস্ফোরক মামলায় সাবেক পৌর মেয়র ও  যুবলীগ নেতা আলমগীর সরকারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে পৌর শহরের ভান্ডারা এলাকা  থেকে তাকে আটক করে থানা পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে এবং  এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রানীশংকৈল থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে আলমগীর সরকারকে আটক করে।

 এ বিষয়ে সাবেক মেয়র আলমগীর সরকারের পরিবারের দাবি, তার বিরুদ্ধে কোন মামলা নেয়। তিনি যুবলীগের বহিস্কৃত নেতা। এমনকি আওয়ামী লীগে তার কোন পদ-পদবি নেয়।এছাড়া তিনি কোন মিছিল মিটিংয়েও জড়াননি। সম্পূর্ণ অন্যায়ভাবে তাকে আটক করা হয়েছে।

রানীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আলমগীর সরকারের বিরুদ্ধে রাজনৈতিক ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার রাতেই তাকে ঠাকুরগাঁও জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status