|
'১৭বছর ফ্যাসিস্টরা এই বাংলায় ফেরাউনের রাজত্ব কায়েম করেছিল'- বাকৃবি উপাচার্য
নতুন সময় প্রতিনিধি
|
![]() '১৭বছর ফ্যাসিস্টরা এই বাংলায় ফেরাউনের রাজত্ব কায়েম করেছিল'- বাকৃবি উপাচার্য ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত শিশু-কিশোরদের কুজকাওয়াজ ও শারিরীক কসরত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “১৯৭১ সালের ২৬ মার্চ, যখন এই বাংলার মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর কবলে নিপীড়িত ছিল, তখন তৎকালীন মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। সেই আহ্বানে সাড়া দিয়ে সেক্টর কমান্ডারবৃন্দসহ দেশের দেশপ্রেমিক মানুষ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তাঁদের সবাইকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।” ![]() '১৭বছর ফ্যাসিস্টরা এই বাংলায় ফেরাউনের রাজত্ব কায়েম করেছিল'- বাকৃবি উপাচার্য এর আগে দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আবাসিক ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ![]() '১৭বছর ফ্যাসিস্টরা এই বাংলায় ফেরাউনের রাজত্ব কায়েম করেছিল'- বাকৃবি উপাচার্য জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সরকার, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবিরসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, হলের প্রভোস্ট ও কর্মকর্তাবৃন্দ। ![]() '১৭বছর ফ্যাসিস্টরা এই বাংলায় ফেরাউনের রাজত্ব কায়েম করেছিল'- বাকৃবি উপাচার্য |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
