ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
রাতে ঘুম কম হলে কমতে পারে পুরুষের শুক্রাণুর মান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 15 December, 2025, 9:36 PM

রাতে ঘুম কম হলে কমতে পারে পুরুষের শুক্রাণুর মান

রাতে ঘুম কম হলে কমতে পারে পুরুষের শুক্রাণুর মান

কাজের চাপ ও দুশ্চিন্তায় অনেকেই নিয়মিত রাত জাগেন। অফিসের কাজ, অতিরিক্ত স্ক্রিন টাইম বা অনিয়মিত জীবনযাপনের কারণে অনেকের ঘুমের সময় কমে আসছে। চিকিৎসকেরা জানাচ্ছেন, টানা ঘুম কম হলে এর মারাত্মক প্রভাব পড়তে পারে পুরুষের প্রজনন ক্ষমতায়।

বিশেষজ্ঞদের মতে, মানুষের শরীরের নিজস্ব ‘জৈবিক ঘড়ি’ বা সার্কাডিয়ান রিদম নির্দিষ্ট ছন্দে কাজ করে। এই ছন্দ বজায় থাকলেই হরমোন ক্ষরণসহ বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সঠিকভাবে সম্পন্ন হয়। হার্ভার্ড মেডিক্যাল স্কুলের গবেষণায় দেখা গেছে, হাইপোথ্যালামাসে অবস্থিত ‘সুপ্রাকিয়াসম্যাটিক নিউক্লিয়াস’ শরীরের কেন্দ্রীয় ঘড়ি হিসেবে কাজ করে এবং ঘুম–জাগরণের সময়চক্র নিয়ন্ত্রণ করে।

গবেষকেরা জানান, প্রাপ্তবয়স্কদের রাতে গড়ে ৭–৮ ঘণ্টা ঘুম প্রয়োজন। কিন্তু কেউ যদি নিয়মিত মাত্র ৪ ঘণ্টা ঘুমান, তাহলে শরীরে টেস্টোস্টেরনসহ গুরুত্বপূর্ণ হরমোনগুলোর ভারসাম্য বিঘ্নিত হয়। আর টেস্টোস্টেরন কমে গেলে শুক্রাণু উৎপাদন এবং মান দুটোই কমে যাওয়ার ঝুঁকি থাকে। ফলে বাড়তে পারে পুরুষের বন্ধ্যত্ব সমস্যা।

এছাড়া ঘুমের ছন্দ নষ্ট হলে কর্টিসল বা স্ট্রেস হরমোন বেড়ে যায়, যা টেস্টোস্টেরনের ক্ষরণ আরও কমিয়ে দেয়। এতে ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া’, ইনসোমনিয়া, প্রদাহ, স্থূলতা, টাইপ-২ ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকিও বাড়তে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, রাতে টানা ঘুম নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ঘুম না এলে মেডিটেশন, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বা স্ক্রিন টাইম কমানোর মতো অভ্যাস উপকারী হতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status