ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
বাকৃবিতে গবেষণা পদ্ধতি ও বৈজ্ঞানিক প্রতিবেদন লেখন বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 15 December, 2025, 8:27 PM

বাকৃবিতে গবেষণা পদ্ধতি ও বৈজ্ঞানিক প্রতিবেদন লেখন বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা

বাকৃবিতে গবেষণা পদ্ধতি ও বৈজ্ঞানিক প্রতিবেদন লেখন বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা

গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) 'গবেষণা পদ্ধতি, ল্যাবরেটরি টেকনিকস ও বৈজ্ঞানিক প্রতিবেদন লেখন' শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের আমিনুল হক ভবনে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন স্নাতকোত্তর এবং ১০ জন পিএইচডি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ইউজিসি-হিট প্রকল্পের অর্থায়নে এ কর্মশালার আয়োজন করে মৎস্য ইকোফিজিওলজি ল্যাব। দুই দিনব্যাপী প্রশিক্ষণে গবেষণার আধুনিক পদ্ধতি, ল্যাবভিত্তিক কার্যকর কৌশল এবং আন্তর্জাতিক মানের বৈজ্ঞানিক প্রতিবেদন ও গবেষণা প্রবন্ধ লেখার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।দুই দিনব্যাপী (১৪ ও ১৫ ডিসেম্বর) আয়োজিত এ কর্মশালায় বিষয়বস্তু ছিল গবেষণার বিভিন্ন ধাপ, ডেটা বিশ্লেষণ, গবেষণায় নৈতিকতা, ফলাফল উপস্থাপন এবং বৈজ্ঞানিক রিপোর্ট লেখার বিস্তারিত পদ্ধতি।

দুই দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সারদার। কর্মশালার সভাপতিত্ব করেন প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক ড. মো. শাহজাহান।

প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, গবেষণা হল বিজ্ঞানচর্চার মূল ভিত্তি। আধুনিক ল্যাবরেটরি কৌশল ও পদ্ধতি শিক্ষার্থীদের গবেষণার মান বৃদ্ধি করতে সহায়তা করবে। এ ধরনের কর্মশালা তাদের সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status