|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাতক্ষীরায় আচরণবিধি ও আইন-শৃঙ্খলা নির্ণয়ক মতবিনিময় সভা
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাতক্ষীরায় আচরণবিধি ও আইন-শৃঙ্খলা নির্ণয়ক মতবিনিময় সভা সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার মিস আফরোজা আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল। সভায় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নির্বাচনী কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রধানগণ অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় নির্বাচনী আচরণবিধি কার্যকরভাবে প্রতিপালন নিশ্চিতকরণ, ভোটগ্রহণ কেন্দ্রের নিরাপত্তা জোরদার, সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অংশগ্রহণকারীরা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কৃষক দলের পদধারী নেতা হয়ে মহানগর মহিলা কলেজে একক আধিপত্য বিস্তার সহযোগী অধ্যাপক সেলিমের বিরুদ্ধে
আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি'র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ
মাদক ঠেকাতে দীঘিনালা পুলিশের সঙ্গে জনসম্পৃক্ততার আহ্বান
সাজেক বাঘাইহাট জোনের উদ্যোগে ওয়ার্কশপ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্টিত
