|
কোস্ট গার্ডের পৃথক অভিযানে সিমেন্ট-লুঙ্গি জব্দ: মিয়ানমারের নাগরিকসহ আটক ২২
রফিক মাহমুদ, উখিয়া
|
![]() কোস্ট গার্ডের পৃথক অভিযানে সিমেন্ট-লুঙ্গি জব্দ: মিয়ানমারের নাগরিকসহ আটক ২২ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’ সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সন্দেহজনক ফিশিং বোট তল্লাশি করে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। একই সঙ্গে ১১ জন বাংলাদেশি পাচারকারীকে আটক করা হয়। অপরদিকে, একইদিন রাত ১২টার দিকে একই এলাকায় আরও একটি ফিশিং বোটে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে ১২০০ পিস বার্মিজ লুঙ্গি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা। এসময় ১১ জন মিয়ানমারের পাচারকারীকে আটক করা হয়। কোস্ট গার্ড জানায়, জব্দ করা মালামাল, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চোরাচালান ও পাচার কার্যক্রম রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
