ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
উখিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
রফিক মাহমুদ, উখিয়া
প্রকাশ: Saturday, 13 December, 2025, 11:38 AM

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার কোটবাজার এলাকায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বদিউর আলম (২৮) নামের এক যুবক।

তিনি উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধুরছড়া এলাকার নজির আহমেদের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় কোটবাজার স্টেশন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি (অটোরিকশা) সাথে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয়রা সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

উখিয়া শাহপুরী হাইওয়ে থানা ইনচার্জ সাইফুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, সড়ক দুর্ঘটনার পর খবর পেয়ে টহলটিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status