|
সরকারি নির্দেশনা মেনে বাউফলে সমাবেশ স্থগিত, ব্যানার-পোস্টার নিজ হাতে সরালেন জামায়াত প্রার্থী ড.মাসুদ
মোঃ আল আমিন আকন, বাউফল
|
![]() সরকারি নির্দেশনা মেনে বাউফলে সমাবেশ স্থগিত, ব্যানার-পোস্টার নিজ হাতে সরালেন জামায়াত প্রার্থী ড.মাসুদ দিনব্যাপী পরিচালিত চিকিৎসাসেবা কর্মসূচিতে ছয়জন অভিজ্ঞ নারী-পুরুষ চিকিৎসক চক্ষু, মেডিসিন ও ডায়াবেটিস-সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা করেন। এ ছাড়া সহস্রাধিক মানুষের মাঝে বিনামূল্যে চশমা, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা-পরামর্শ প্রদান করা হয়। সেবা পেতে আগত দরিদ্র ও অসহায় মানুষের অংশগ্রহণে পুরো এলাকা এক মানবিক সেবামুখর পরিবেশ সৃষ্টি হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জনকল্যাণে কাজ করা আমাদের নীতিগত অঙ্গীকার। মানুষের মৌলিক অধিকার হিসেবে স্বাস্থ্যসেবা সর্বোচ্চ গুরুত্ব পায়। সেই সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা ধারাবাহিকভাবে কাজ করছি। সমাবেশ স্থগিতের বিষয়ে তিনি আরও বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রাখা প্রতিটি নাগরিকের দায়িত্ব। সরকারি নির্দেশনা পাওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে সমাবেশ স্থগিত করেছি এবং ব্যানার–পোস্টার অপসারণ করেছি। অন্যান্য রাজনৈতিক দলগুলোরও উচিত একইভাবে আইন মেনে চলা। স্থানীয়দের মতে, রাজনৈতিক পরিবেশে এমন আইন-শৃঙ্খলা সম্মত আচরণ ভবিষ্যতে এলাকার শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
ফুলবাড়ীয়ায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ, উপকারভোগীর তালিকা নিয়েও প্রশ্ন
