ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
জুলাই যোদ্ধাদের টার্গেট কিলিং মিশনে নেমেছে : গাজীপুরে ছাত্রশিবির
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 13 December, 2025, 11:45 AM

জুলাই যোদ্ধাদের টার্গেট কিলিং মিশনে নেমেছে : গাজীপুরে ছাত্রশিবির

জুলাই যোদ্ধাদের টার্গেট কিলিং মিশনে নেমেছে : গাজীপুরে ছাত্রশিবির

রাজধানীতে ওসমান হাদি'কে গুলি'র প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর ও জেলা শাখা যৌথ উদ্যোগে।

শুক্রবার (১২ডিসেম্বর) রাত ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকার ভোগরা বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা অবদি এ বিক্ষোভ মিছিল শেষে চান্দনা চৌরাস্তার চত্বরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কাংশে সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনের নেতারা।

এতে প্রধান অতিথি'র বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও গাজীপুর মহানগরীর সভাপতি রেজাউল ইসলাম, গাজীপুর জেলা সভাপতি ইয়াসিন আরাফাত,
তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সভাপতি ইকবাল কবির প্রমূখ।

গাজীপুর মহানগর ছাত্রশিবির সেক্রেটারী জাকির হোসেনের সঞ্চালনায় এসময় উপস্তিত ছিলেন-- গাজীপুর জেলা ছাত্র শিবির সেক্রেটারী ইসমাইল পাঠান, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা গাজীপুর শাখা ছাত্রশিবিরের সেক্রেটারী সাইদুল ইসলাম, গাজীপুর মহানগর শিবির প্রচার সেক্রেটারী নাজমুল ইসলামসহ মহানগর ও জেলা ছাত্রশিবিরের কয়েকশ নেতাকর্মীরা।

জুলাই যোদ্ধাদের টার্গেট কিলিং মিশনে নেমেছে : গাজীপুরে ছাত্রশিবির

জুলাই যোদ্ধাদের টার্গেট কিলিং মিশনে নেমেছে : গাজীপুরে ছাত্রশিবির

জুলাই যোদ্ধাদের টার্গেট কিলিং মিশনে নেমেছে : গাজীপুরে ছাত্রশিবির

জুলাই যোদ্ধাদের টার্গেট কিলিং মিশনে নেমেছে : গাজীপুরে ছাত্রশিবির

বক্তারা ওসমান হাদি'কে গুলির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে প্রশাসন ও সরকারকে নানা হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তব্য দেন। বক্তারা এ ঘটনায় বিগত সরকারকে ফ্যাসিবাদ সরকার আখ্যা দিয়ে দায়ি করেন। এছারা বক্তারা বর্তমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রীক এ ঘটনা দাবি করে বিভিন্ন রাজনৈতিক দলের কট্রোর সমালোচনা করেন। এছারা এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর সাজার দৃষ্টান্ত স্থাপনের দাবি করে বক্তব্য দেন বক্তারা।

এছারাও বক্তব্যে বিডিআর হত্যা, শাপলা চত্বর হত্যাকাণ্ড বিষয়ে অবহিত করে জালাময়ী বক্তব্য দেন প্রতিপক্ষদের ইঙ্গীত করে উপস্থিত নেতাকর্মীদের সামনে। বক্তারা ৫আগস্টের পর এসব হত্যা গুম খুন দেখতে নারাজ জানিয়ে প্রশাসনের নিরবতাকে দায়ী করেও বক্তব্য দেন।

প্রসংঙ্গত, আজ শুক্রবার বেলা আড়াইটায় ঢাকার বিজয়নগর কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সাংসদ প্রার্থী ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status