|
সাতক্ষীরায় যাত্রীবাহী বাস ও ইজিবাইক সংঘর্ষে নিহত -১
ইয়ারব হোসেন সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরায় যাত্রীবাহী বাস ও ইজিবাইক সংঘর্ষে নিহত -১ আহতরা হলেন, দেবহাটা উপজেলার হাদিপুর এলাকার মৃত কামালউদ্দিনের ছেলে শেখ নজরুল ইসলাম (৭০), একই এলাকার ফাইম হোসেন(২০) , সাতক্ষীরা সদরের বকচোরা এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী ফারজানা আক্তার মিম (২১) ,বরিশাল জেলার সদরের কাউনিয়া এলাকার মাহাবুর রহমানের ছেলে নাইম(৩০)। বাকিদের নাম পরিচয় জানা যায়নি। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ফাইম হোসেন জানান, আজ শুক্রবার খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহীবাস বিনেরপোতা ব্রিজ এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। ওই সময় বাস উল্টে বাসে থাকা সুপারভাইজার মোঃ শাওন ইসলাম ঘটনাস্থলে নিহত হন। একই সময় বাস ও ইজিবাইককে থাকা যাত্রী সহ ৭ জন আহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার সাতক্ষীরা সদর হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ত্রিদেব দেবনাথ জানান, বর্তমানে হাসপাতালে চারজন চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদুর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলে বলেন, ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কতজন আহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
