|
আপেল হইয়ো না!
নতুন সময় ডেস্ক
|
![]() আপেল হইয়ো না! এই ছবিগুলোতে তার ফ্যাশন স্টেটমেন্ট ছিল একেবারেই ভিন্ন। অভিনেত্রীর পরনে দেখা যায় পাথরের জমকালো কাজ করা লাল রঙের ব্লাউজ, যার সঙ্গে তিনি পরেছেন ধূসর রঙের জিন্স। ঐতিহ্য আর আধুনিকতার এই ফিউশন লুকে জয়া যেন নজর কেড়েছেন সবার। শেয়ার করা ছবিতে দেখা যায়, কপালে লাল টিপ, মাথার খোঁপায় লাল-সাদা গোলাপ এবং চোখে স্টাইলিশ রোদচশমা তাকে দিয়েছে এক দারুণ আভিজাত্যপূর্ণ লুক। হাতে পরেছিলেন পাথরের তৈরি চুড়ি ও বালা। তবে এই পুরো লুকের সবচেয়ে বড় চমক ছিল তার হাতে থাকা একটি টুকটুকে লাল আপেল। ![]() আপেল হইয়ো না! নায়িকা সেই আপেল নিয়ে নানা ভঙ্গিতে পোজ দিয়েছেন। কখনও আপেল হাতে ধরে, আবার কখনও মাথায় ব্যালেন্স করে, এমনকি কখনও ঠোঁটের কাছে ঠেকিয়ে ছবি তুলেছেন। এই ছবিগুলো পোস্ট করে জয়া ক্যাপশনে লেখেন, ‘আপেল হয়ো না।’ জয়ার এই ব্যতিক্রমী ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্ত-অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন মন্তব্য বাক্স। কেউ লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে।’ আবার কেউ উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘লাভ অফ মাই লাইফ।’ অনেকে মজা করে আবার লিখেছেন, ‘পুরো আগুন লাগছে। কে কোথায় আছিস জল নিয়ে আয়।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
