ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
বাউফলে প্রান্তিক কৃষকদের ক্ষমতায়নে ম্যাপিং ও নির্দেশিকা প্রস্তুত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মোঃ আল আমিন আকন
প্রকাশ: Thursday, 11 December, 2025, 1:32 PM
সর্বশেষ আপডেট: Thursday, 11 December, 2025, 1:35 PM

বাউফলে প্রান্তিক কৃষকদের ক্ষমতায়নে ম্যাপিং ও নির্দেশিকা প্রস্তুত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাউফলে প্রান্তিক কৃষকদের ক্ষমতায়নে ম্যাপিং ও নির্দেশিকা প্রস্তুত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ক্ষুদ্র গ্রামীণ প্রান্তিক কৃষকদের টেকসই সামাজিক উদ্যোগের মাধ্যমে ক্ষমতায়ন বিষয়ক ‘সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ম্যাপিং ও নির্দেশিকা প্রস্তুতিকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি আয়োজন করে স্পিডট্রাস্ট এবং সহযোগিতা করে অ্যাসেসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)।

কর্মশালায় এএলআরডির নেটওয়ার্কিং অ্যান্ড অ্যাডভোকেসি অফিসার মোঃ রফিকুল ইসলাম, সহযোগী কর্মকর্তা মোসাঃ তার খাতুন এবং স্পিডট্রাস্টের ফিল্ড ফ্যাসিলিটেটর সাইফুল ইসলাম অংশ নেন।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, বাউফল। তিনি জৈব ও রাসায়নিক সারের উপকারিতা–অপকারিতা, মাটির উর্বরতা বৃদ্ধি, মাটি পরীক্ষা করে সঠিক সার ও কীটনাশক ব্যবহারের সতর্কতা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি প্রাকৃতিক পদ্ধতিতে গবাদিপশুর মোটাতাজাকরণে কৃষকদের উৎসাহিত করেন।

এ সময় বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান বাউফলে পান পাতার প্রাচীন ইতিহাস তুলে ধরে পানচাষী বিলুপ্ত হওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি জানান, জমির উচ্চমূল্য, বাজারে দালালচক্রের প্রভাব, উৎপাদন খরচ বৃদ্ধি, রোগবালাই ও প্রযুক্তিগত জ্ঞানের ঘাটতির কারণে পানচাষ হুমকির মুখে পড়েছে। তিনি আধুনিক প্রযুক্তি, সহজ ঋণসুবিধা, বাজার ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং কৃষকদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন।

কর্মশালায় স্থানীয় কৃষক, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উন্নয়নকর্মীরা অংশগ্রহণ করেন। প্রান্তিক কৃষকদের উন্নয়ন ও টেকসই কৃষি উদ্যোগ বাস্তবায়নে সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।





পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status