|
বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি
|
![]() বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশের শান্তি-সমৃদ্ধি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং জিয়া পরিবারের সকল সদস্যের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। দেশকে ঘিরে যেকোনো অপতৎপরতা থেকে রক্ষার দোয়াও করা হয়। মোনাজাত পরিচালনা করেন ক্বিরাতুল কুরআন মডেল একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও মডেল টাউন জামে মসজিদের খতিব মাওলানা এইচ. এম. হোসাইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—রাঙামাটি জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দীন বাহারী, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুস সামাদ, সদস্য সচিব নাছির উদ্দীন, পৌর শ্রমিক দলের সভাপতি মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন, উপজেলা সাইবার দলের সভাপতি নোমাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জালাল, পৌর সাইবার দলের সভাপতি মো. হাসান আলী, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন, সহ-সভাপতি কামাল হোসেন, পৌর সিনিয়র সহ-সভাপতি মো. লোকমান হোসেন, পৌর সাংগঠনিক সম্পাদক মো. শরীফ উদ্দিন, শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
স্বামীর পরকীয়া নিয়ে কলহ: আলফাডাঙ্গায় প্রবাসী পত্নীর আত্নহত্যা
নাঙ্গলকোটে প্রয়াত এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
কুড়িগ্রামের নগেশ্বরীতে স্কুল ছাত্রকে বলাৎকার মামলায় অভিযুক্ত শিক্ষককে খুঁজছে পুলিশ
এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান
