ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২
গাজীপুরে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় এক নৈশ প্রহরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 1 December, 2025, 5:07 PM

গাজীপুরে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় এক নৈশ প্রহরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

গাজীপুরে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় এক নৈশ প্রহরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

গাজীপুরের পূবাইলে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মীর আলতাফ হোসেন (৬৫) নামে এক নৈশ প্রহরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের মেঘডুবি বড় বাড়ি এলাকার মৃত মীর আজিম উদ্দিন মাস্টারের ছেলে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১ ডিসেম্বর) সকালে গাজীপুরের পূবাইলের মেঘডুবি ডাক্তার বাড়ি সংলগ্ন দেশের বেসরকারি একটি বাংলালিংক মোবাইল কোম্পানির টাওয়ারের নিচে বাউন্ডারির ভিতরে নৈশ প্রহরী আলতাফ হোসেনের হাত-পা-মুখ বাঁধা মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী স্থানীয় পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃতদেহটি পুলিশ হেফাজতে নেয়। জানা গেছে, এই ঘটনায় পূবাইল থানা পুলিশ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পিবিআই, ডিবি ও সিআইডি মিলে একযোগে তদন্ত করছেন।

পূবাইল মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোঃ খালিদ হোসেন মুঠোফোনের হোয়াটসএ্যাপ কলে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। তিনি জানান, মৃতের পা মাফলার দিয়ে বাঁধা এবং হাত ও মূখে স্কচটেপ লাগানো ছিলো। এই ঘটনায় তদন্ত চলমান রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status