ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৪ অগ্রহায়ণ ১৪৩২
খুচরা সার বিক্রেতা নীতিমালা বহাল রাখার দাবীতে মানববন্ধন
মোঃ মাহবুবুল হাসান, চিলমারী
প্রকাশ: Monday, 1 December, 2025, 5:01 PM

খুচরা সার বিক্রেতা নীতিমালা বহাল রাখার দাবীতে মানববন্ধন

খুচরা সার বিক্রেতা নীতিমালা বহাল রাখার দাবীতে মানববন্ধন

২০০৯ সালের খুচরা সার বিক্রেতা নীতিমালা বহাল রাখার দাবীতে কুড়িগ্রামের চিলমারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর)  সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের আয়োজন ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন বক্তারা বলেন, ২০০৯ সালের নীতিমালা অনুযায়ী ৩০ হাজার  টাকা সরকারী ব্যাংকে জমা দিয়ে আইডি কার্ড সংগ্রহ করে ব্যবসা পরিচালনা করে আসছি। 

গত ৯ নভেম্বর খুচরা ডিলারদের ডিলারশীপ বাতিল ঘোষনা করা হয়েছে। আমরা ইউনিয়ন পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে কৃষকের দ্বার প্রান্তে আমরা সার ও কীটনাশক পৌঁছে দিচ্ছি। প্রত্যেক কৃষক-ই আমাদের দ্বারা সেবা পাচ্ছে। আমরাও এই ব্যবসা করে পরিবারের সবাইকে নিয়ে বেঁচে আছি। 

গ্রামে কৃষকদের কাছে আমাদের হাজার হাজার টাকা বাকী পড়ে আছে। এমতাবস্থায় আমাদের ডিলার ব্যবসা থেকে বাদ দেওয়া হলে আমাদের পথে বসতে হবে।  নীতিমালা অনুযায়ী খুচরা সার বিক্রি বহাল রাখার দাবী জানান ব্যবসায়ীরা।  

এসময় বক্তব্য রাখেন খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের আহবায়ক  সাজু মিয়া, যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম, হাসান আলী, আশরাফুল মোল্লা প্রমূখ।

মানববন্ধন শেষে ব্যবসায়ীরা কৃষি মন্ত্রনালয় সার ব্যবস্থাপনা ও মনিটরিংয়ে ইউএনও অফিসের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status