ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৪ অগ্রহায়ণ ১৪৩২
গ্লোবাল ব্র্যান্ড নিয়ে এলো লেনোভো আইডিয়াপ্যাড প্রো ৫আই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 1 December, 2025, 5:15 PM

গ্লোবাল ব্র্যান্ড নিয়ে এলো লেনোভো আইডিয়াপ্যাড প্রো ৫আই

গ্লোবাল ব্র্যান্ড নিয়ে এলো লেনোভো আইডিয়াপ্যাড প্রো ৫আই

তরুণ প্রজন্ম ও ক্রিয়েটরদের কাজের অভিজ্ঞতায় গতি ও শক্তি যোগাতে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি উন্মোচন করেছে লেনোভোর নতুন শক্তিশালী ল্যাপটপ IdeaPad Pro 5i (83JK0020IN)। এআই-চালিত পারফরম্যান্সের কারণে একে শুধু ল্যাপটপ নয়, বরং একটি শক্তিশালী পাওয়ারহাউজ বলা যায়।

১৪ ইঞ্চির ২.৮কে ওলেড ডিসপ্লে ভিডিও এডিটিং ও গ্রাফিক ডিজাইনে নিখুঁত রঙ ও কনট্রাস্ট নিশ্চিত করে। এতে ব্যবহৃত Intel Arrow Lake Core Ultra 9 প্রসেসর, ৩২ জিবি র‍্যাম এবং Intel ARC 140T গ্রাফিক্স মাল্টিটাস্কিং ও ভারী সফটওয়্যার ব্যবহারে অসাধারণ গতিশীলতা এনে দেয়।

মিলিটারি গ্রেড (MIL-STD-810H) সার্টিফিকেশনের কারণে ভ্রমণ বা কঠিন পরিবেশেও ডিভাইসটি নির্ভরযোগ্যভাবে ব্যবহার করা যাবে। রয়েছে ডলবি অ্যাটমস সাউন্ড, ওয়াই-ফাই ৭ এবং উইন্ডোজ ১১ প্রো-এর সুবিধা। লুনা গ্রে রঙের এই মডেলটির মূল্য ১,৭৫,০০০ টাকা এবং সঙ্গে থাকছে ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র শোরুম ও অনুমোদিত ডিলারদের কাছ থেকে এখনই পাওয়া যাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status