ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সুশাসন ও শান্তিপূর্ণ সহাবস্থানই জামায়াতের লক্ষ্য: গাজী নজরুল ইসলাম
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 19 November, 2025, 7:52 PM

সুশাসন ও শান্তিপূর্ণ সহাবস্থানই জামায়াতের লক্ষ্য: গাজী নজরুল ইসলাম

সুশাসন ও শান্তিপূর্ণ সহাবস্থানই জামায়াতের লক্ষ্য: গাজী নজরুল ইসলাম

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা বুধবার (১৯ নভেম্বর) বিকাল ৪টায় সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “জামায়াত ক্ষমতায় এলে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতিমুক্ত সুশাসন প্রতিষ্ঠা করা হবে। দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রতিশ্রুতি। সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষের পাশে জামায়াত অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। শান্তিপূর্ণ সহাবস্থান এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনেই আমরা বিশ্বাস করি।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শুরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, উপজেলা আমীর মাওলানা আবদুর রহমান ও নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন আহমেদ, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হামিদ, সাইদি হাসান বুলবুল, মহসিন আলম, মাওঃ আব্দুল বারী প্রমুখ। এছাড়া ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভা শেষে তৃণমূল পর্যায়ে ঐক্য ও সংগঠন আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status