ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শামীমা আক্তারকে সরাইল উপজেলা জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন
আমজাদ হোসেন, সরাইল
প্রকাশ: Wednesday, 19 November, 2025, 7:28 PM

শামীমা আক্তারকে সরাইল উপজেলা জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

শামীমা আক্তারকে সরাইল উপজেলা জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন সরাইল উপজেলা জিয়া পরিষদের নেতৃবৃন্দ। আজ  ১৮নভেম্বর বুধবার বিকালে সরাইল ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টার প্রাঙ্গনে  এই ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সরাইল উপজেলার নেতৃবৃন্দ। 

জানা গেছে গত ১৩ নভেম্বর জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রফেসর ড: মোঃ এমতাজ হোসেন স্বাক্ষরিত ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদ আহবায়ক কমিটি অনুমোদন লাভ করেন। 

এতে সভাপতি মোঃ মোমিনুল হক ও সদস্য সচিব শামীমা আক্তার পদ লাভ করেন। সরাইল উপজেলার কৃতি সন্তান শামীমা আক্তার সরাইলে আসার পথে তাকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানান সরাইল উপজেলা জিয়া পরিষদের পক্ষ থেকে। 

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানান সরাইল উপজেলা জিয়া পরিষদের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা জিয়া পরিষদের সভাপতি আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সহ-সভাপতি কামাল মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল আলম ও আক্তার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়জুল কবির, সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ সহ অনেক নেতৃবৃন্দ। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status