|
রুমায় যথুরাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান ছাড়াই চলছে বেতন উত্তোলন
অংবাচিং মারমা, রুমা
|
![]() রুমায় যথুরাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান ছাড়াই চলছে বেতন উত্তোলন সরকারি নথি অনুযায়ী বিদ্যালয়টিতে চারজন শিক্ষক কর্মরত থাকার কথা। কিন্তু স্থানীয়দের দাবি—তারা মাসের পর মাস কোনো শিক্ষককে বিদ্যালয়ে দেখতে পাননি। ফলে এলাকার শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে,আর অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও হতাশা দিন দিন বাড়ছে। গত-১৩ নভেম্বর সকালেই সরেজমিনে গিয়ে দেখা মিলে বিদ্যালয়ের মূল ফটক তালাবদ্ধ,শ্রেণিকক্ষগুলো ফাঁকা,আর একসময়ের চঞ্চল খেলার মাঠ এখন নীরব ও জনশূন্য। স্থানীয় শিক্ষার্থীরা জানান, বছরের শুরুতে কয়েকদিন ক্লাস হলেও পরে শিক্ষকরা আর নিয়মিত আসেননি। অভিভাবক সচেতন নাগরিকরা বলেন, “আমরা চাই আমাদের বাচ্চারা লেখাপড়া শিখুক। কিন্তু শিক্ষকরা না আসলে আমরা কীভাবে পাঠাবো? অনেক সময় বাচ্চারা বিদ্যালয়ে গিয়ে ফিরে আসে—কারণ গেট বন্ধ থাকে।” ![]() রুমায় যথুরাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান ছাড়াই চলছে বেতন উত্তোলন রুমা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, “আমরা বিষয়টি অবগত হয়েছি। যথুরাম পাড়া বিদ্যালয়ে শিক্ষক সংকট ও উপস্থিতি সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।” এদিকে দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় যথুরাম পাড়ার শতাধিক শিক্ষার্থী শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয়রা দাবি তুলেছেন—দুর্গম এই এলাকায় শিক্ষক আবাসন ও পর্যাপ্ত তদারকির ব্যবস্থা না করলে এই অবস্থার পরিবর্তন সম্ভব নয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ইরিব্লকের সেচ মোটর চুরির ঘটনায় থানায় মামলা;গ্রেফতার-২
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
