|
ইসলামী ব্যাংকের সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাতে দুদকের মামলা
নতুন সময় প্রতিবেদক
|
![]() ইসলামী ব্যাংকের সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাতে দুদকের মামলা মো. তানজির আহমেদ জানান, এটি আর্থিক ঋণ আত্মসাতের দিক থেকে দুদকের ইতিহাসের সবচেয়ে বড় মামলা। তদন্তে জানা গেছে, আসামিরা মিলেমিশে ইসলামী ব্যাংকের নিয়ম লঙ্ঘন করে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম স্টিলস এবং এস আলম ট্রেডিং কোম্পানির নামে অনুমোদনবিহীন ঋণ গ্রহণের মাধ্যমে মোট ৯ হাজার ২৮৩.৯৩ কোটি টাকা আত্মসাৎ করেছেন। সুদসহ এই অঙ্ক ১০ হাজার ৪৭৯ কোটি ৬২ লাখ টাকায় পৌঁছেছে। মামলার আসামিদের মধ্যে রয়েছেন ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, একাধিক সাবেক ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, বিনিয়োগ কমিটির সদস্য এবং এস আলম গ্রুপের মালিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুসন্ধানে দেখা গেছে, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে ঋণ অনুমোদন দিয়ে ব্যাংক ও শেয়ারহোল্ডারদের আর্থিক ক্ষতির কারণ সৃষ্টি করেছেন। দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আসামিরা পরিকল্পিতভাবে আর্থিক অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে বড় অঙ্কের ঋণ আত্মসাৎ করেছেন। এর ফলে ইসলামী ব্যাংক, সাধারণ আমানতকারী এবং সরকারের আর্থিক খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২২ সালের শেষের দিকে ইসলামী ব্যাংকে অস্বাভাবিক ঋণ বিতরণের বিষয়টি প্রকাশ্যে আসে। মামলায় নাম রয়েছে ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. নাজমুল হাসান, সাবেক এমডি মো. মাহবুব উল আলম, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, কোম্পানির বিভিন্ন পরিচালক ও ব্যবসায়ীসহ মোট ৬৭ জন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
