ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাইকগাছায় প্রতিবন্ধী কিশোরী কে ধর্ষণ করার অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 9 November, 2025, 7:48 PM

পাইকগাছায় প্রতিবন্ধী কিশোরী কে ধর্ষণ করার অভিযোগ

পাইকগাছায় প্রতিবন্ধী কিশোরী কে ধর্ষণ করার অভিযোগ

পাইকগাছায় প্রতিবন্ধী এক কিশোরী কে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিচিত্র নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ ভিকটিম কিশোরী কে ডাক্তারী পরীক্ষার জন্য খুমেক হাসপাতালে পাঠিয়েছে। 

৭ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার লতা ইউনিয়নের মুনকিয়া এলাকায় ধর্ষণের এ ঘটনা ঘটে। থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে উপজেলার লতার মুনকিয়া এলাকার বাদল হাওলাদারের ১৩ বছরের একটি বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী মেয়ে রয়েছে। 

প্রতিবন্ধী ওই কিশোরী প্রতিদিন এলাকার নদীর ধারে ছাগল চরাইতে যেত। এ সুযোগে একই এলাকার কৃষ্ণপদ মল্লিকের ছেলে বিচিত্র মল্লিক (৩৩) তাকে বিভিন্ন সময়ে খাবার খাওয়ার জন্য টাকা দিতো। প্রতিদিনের ন্যায় প্রতিবন্ধী ওই কিশোরী শুক্রবার সকালে গুনখালী নদীর ধারে ছাগল চরাইতে গেলে। 

বিচিত্র নামে ওই যুবক প্রতিবন্ধী কিশোরীকে কিছু টাকা দিয়ে তার মৎস্য ঘেরের পাশে গেওয়া বাগানে ডেকে নিয়ে যায়। এরপর হাত বাঁধিয়া বিচিত্র ওই কিশোরী কে তার ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। 

পরে কিশোরী চিৎকার দিলে লোকজন ছুটে আসলে বিচিত্র ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে বিষয় টি জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় প্রতিবন্ধী ওই কিশোরীর নানা আব্দুস সাত্তার সানা (৬২) বাদী হয়ে যুবক বিচিত্র কে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে। 

যার মামলা নং ০৭ তাং ০৯-১১-২০২৫। এ ব্যাপারে থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং ভিকটিম কিশোরী কে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status