ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাপ্তাই সেনাজোন কর্তৃক ৩০টি পরিবারকে বিনামূল্যে ব্ল্যাক-বেঙ্গল ছাগল, হাঁস ও মুরগী বিতরণ
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
প্রকাশ: Sunday, 9 November, 2025, 7:51 PM

কাপ্তাই সেনাজোন কর্তৃক ৩০টি পরিবারকে বিনামূল্যে ব্ল্যাক-বেঙ্গল ছাগল, হাঁস ও মুরগী বিতরণ

কাপ্তাই সেনাজোন কর্তৃক ৩০টি পরিবারকে বিনামূল্যে ব্ল্যাক-বেঙ্গল ছাগল, হাঁস ও মুরগী বিতরণ

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনস্থ রাঙামাটি রিজিওনের কাপ্তাই জোন কর্তৃক 'সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প' এর আওতায় দরিদ্র ও দু:স্থ পরিবারকে বিনামূল্যে ব্ল্যাক-বেঙ্গল ছাগল,হাঁস ও মুরগী প্রদান করা হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় কাপ্তাই জোন কমান্ডার লে.কর্নেল নাজমুল কাদির শুভ, (পিএসসি)এর সার্বিক তত্ত্বাবধানে বাঙ্গালহালিয়া ক্যাম্প প্রাঙ্গনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি উপজেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকার প্রান্তিক চাষিদের সাথে কুশল বিনিময় করেন এবং স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে তাদের হাতে ছাগল, হাঁস-মুরগি ও খোয়াড় তুলে দেন।
সেনাবাহিনীর সূত্রে জানা যায়, কাপ্তাই, রাইখালী টিওবি,পানছড়ি টিওবি, বাঙালহালিয়া ও রাজস্থলী এলাকার মোট ৩০টি পরিবারকে (২১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ও ৯টি বাঙালি পরিবার) ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল, হাঁস-মুরগি ও খোয়াড় প্রদান করা হয়।

উপকারভোগীদের মধ্যে সুমি বিশ্বাস, মর্জিনা আক্তার, রেদা মং মারমা, অংথোয়াইসিং মারমা ও শানু অং মারমা সেনাবাহিনীর এই উদ্যোগে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অপর দিকে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদোমং সাংবাদিক দের জানান, সেনাবাহিনী এ রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া  ইউনিয়নের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে যে মানবিক ভূমিকা পালন করছে, তার জন্য ৩৮ বীর  কাপ্তাই জোনকে ধন্যবাদ জ্ঞাপন করি।

কাপ্তাই জোনের জোন অধিনায়ক লে. কর্নেল নাজমুল কাদির শুভ, (পিএসসি)  বলেন,পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।ভবিষ্যতেও এই উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা,ইউপি সদস্য -সদস্যা,কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন,রাজস্থলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সুমন খান ও যুগ্ম সম্পাদক উচ্ছপ্রু মারমা প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status