ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিএনপির মনোনয়ন দ্বন্দ্বে হামলা-ভাংচুর, ৪০ রামদাসহ গ্রেপ্তার ৪
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Sunday, 9 November, 2025, 7:37 PM
সর্বশেষ আপডেট: Sunday, 9 November, 2025, 7:45 PM

বিএনপির মনোনয়ন দ্বন্দ্বে হামলা-ভাংচুর, ৪০ রামদাসহ গ্রেপ্তার ৪

বিএনপির মনোনয়ন দ্বন্দ্বে হামলা-ভাংচুর, ৪০ রামদাসহ গ্রেপ্তার ৪

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন দ্বন্দ্বের জের ধরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে ৪০ রামদাসহ ৪ জনকে গ্রেপ্তার হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. শামীম (২৯), মো. মামুন (২৫), মো. হাবিব (১৯) এবং আফাজ (২২)। তারা গৌরীপুর উপজেলার স্থানীয় কাউরাট এবং পূর্বদাপুনিয়া গ্রামের বাসিন্দা।

রবিবার (৯ নভেম্বর) সকালে গৌরীপুর পৌর শহরে যৌথ অভিযানে দেশিয় অস্ত্রসহ জড়িতদের গ্রেপ্তার করা হয়। 

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলের, স্থানীয় বিএনপির দুইটি পক্ষের মধ‍্যে উত্তেজনা বিরাজ করছে। তবে যেকোন ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ সর্তক রয়েছে। 

জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাপুর অভিযোগ, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন। তার পক্ষে অবস্থান নেওয়ার কারণে মনোনয়ন বঞ্চিত আহমেদ তায়েবুর রহমান হিরনের সমর্থকরা আমার ব‍্যক্তিগত কার্যালয়ে শনিবার রাতে হামলা চালায়। এ সময় দুইটি মোটরসাইকেল ভাংচুরসহ ২ জনকে আহত করা হয়। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এঘটনায় উপজেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনকে দলীয় ভাবে প্রাথমিক মনোনয়ন দেয়ার পর থেকে গৌরীপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক তায়েবুর রহমান হিরনের দলের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তার নির্দেশে কর্মী সর্মথকরা বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে।

এবিষয়ে জানতে উপজেলা বিএনপির আহ্বায়ক তায়েবুর রহমান হিরনের নাম্বারে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

গৌরীপুর পুলিশ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, সেনাবাহিনীর যৌথ অভিযান শেষে দেশিয় অস্ত্রসহ গ্রেপ্তারকৃতদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status