ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
যশোরে নীলগঞ্জ পারিবারিক বিরোধ প্রতিবাদ করায় নারীকে লোহার শাবল দিয়ে আঘাতের অভিযোগ
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Sunday, 9 November, 2025, 5:17 PM

যশোরে নীলগঞ্জ পারিবারিক বিরোধ প্রতিবাদ করায় নারীকে লোহার শাবল দিয়ে আঘাতের অভিযোগ

যশোরে নীলগঞ্জ পারিবারিক বিরোধ প্রতিবাদ করায় নারীকে লোহার শাবল দিয়ে আঘাতের অভিযোগ

যশোরে পারিবারিক বিরোধের জেরে এক নারীকে এলোপাতাড়ি মারধর ও লোহার শাবল দিয়ে আঘাত করার গুরুতর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহত নারীকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (৮ নভেম্বর ২০২৫) রাতে আনুমানিক আটটার  দিকে যশোরের শহরতলী নীলগঞ্জ সাহাপাড়া ১নং ওয়ার্ড এলাকায়।আহত নারীর নাম গৌরবি (৪০)। তিনি একই এলাকার আক্কাচ আলীর স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম গৌরবির পরিবারের সঙ্গে একই এলাকার রহো (৫০), তার স্ত্রী আমেনা (৪৫), মেয়ে সুরাইয়া (১৫) এবং মন্টু (৫০) সহ কয়েকজনের দীর্ঘদিনের বিরোধ চলছিল।

অভিযোগ উঠেছে যে, রহোর মেয়েকে এলাকার কিছু ছেলে উত্ত্যক্ত করায় অভিযুক্তরা এর দায় গৌরবির ছেলের ওপর চাপিয়ে দেন। এ সময় গৌরবি প্রতিবাদ করে বলেন যে, তার ছেলে এ ধরনের কোনো কাজে জড়িত নয়।গৌরবির এই প্রতিবাদে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি মারধর শুরু করে। 

একপর্যায়ে অভিযুক্তরা লোহার শাবল দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় গৌরবিকে দ্রুত উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। 

হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হন।এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status