ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কক্সবাজার জেলার শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
‎নিজামুল ইসলাম নিজাম, পেকুয়া
প্রকাশ: Sunday, 9 November, 2025, 11:28 AM
সর্বশেষ আপডেট: Sunday, 9 November, 2025, 2:11 PM

কক্সবাজার জেলার শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কক্সবাজার জেলার শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ফ্যাসিস্ট সরকারের সময় বন্ধ করে দেয়ার ৬ বছর পর আবারো অনুষ্ঠিত হলো শহীদ শহীদ জিয়া মেধা বৃত্তি পরীক্ষা। শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কক্সবাজার জেলার ৫টি উপজেলায় পূর্ব নির্ধারিত ৬ কেন্দ্রে একযোগে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‎বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী  আলহাজ্ব  সালাহউদ্দিন আহমদের পৃষ্ঠপোষকতায় এবং মৌলভী ছাঈদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এ পরীক্ষার আয়োজন করা হয়।

‎জানা গেছে, চকরিয়া গ্রামার স্কুল, মালুমঘাট আইডিয়াল স্কুল এবং মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলার ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়, পেকুয়া উপজেলার পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়,

‎কুতুবদিয়া উপজেলার কেন্দ্র কুতুবদিয়া আদর্শ স্কুল এন্ড কলেজ এবং মহেশখালী উপজেলায় আহমদিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে এক যোগে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‎চকরিয়াসহ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এর প্রেস সচিব,পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম। চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকসহ অন্যান্যরা।

‎এ বৃত্তি পরীক্ষায় চকরিয়া গ্রামার স্কুল কেন্দ্রে রেজিষ্ট্রেশনকৃত ৬৭৪ জন শিক্ষার্থীর মধ্যে ৬৩৯ জন ,পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৭৫ জনের মধ্যে ৪৫৫ জন,মালুমঘাট আইডিয়াল স্কুল কেন্দ্রে ৪২৫ জনের মধ্যে ৪১৪ জন,কুতুবদিয়া আদর্শ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৬৭০ জনের মধ্যে ৬৬৫ জন,আহমদিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৩৪১ জনের মধ্যে ৩০৫ জন এবং ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩১৬ জনের মধ্যে ৩০৬ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে মোট রেজিষ্ট্রেশনকৃত ২,৯০১ জন শিক্ষার্থীর মধ্যে ২,৭৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

‎শহিদ জিয়াউর রহমান স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক ও পেকুয়া বিএমআই ইনস্টিটিউটের অধ্যক্ষ ফরিদুল আলম চৌধুরী বলেন, ২০০৫ সাল হতে ২০১৮ সাল পর্যন্ত একটানা এই বৃত্তি পরীক্ষার আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছি।। কিন্তু ২০১৯ সাল হতে তৎকালীন সরকারের রোষানলে পড়ে এই বৃত্তি পরীক্ষা দীর্ঘ ৬ বছর বন্ধ ছিল। ৫ আগস্ট পট পরিবর্তনের ফলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এর সার্বিক নির্দেশনায় পুনরায় শুরু হল।বেশ উৎসাহ উদ্দীপনায় শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে দেখেছি। এছাড়াও তিনি মনে করেন,এ ধরণের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যম শিক্ষার্থীদের মাঝে লেখা-পড়া করার প্রবল আগ্রহ ও প্রতিযোগিতার মানসিকতা সৃষ্ঠি হয় যা খুবই ইতিবাচক।

‎আগামী ১০ডিসেম্বর শহীদ জিয়াউর রহমান বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status