ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
টঙ্গীতে তুলার গুদামে আগুন, পানির সোর্স নিশ্চিতে রিজার্ভ টাঙ্কি স্থাপন নোটিশ অমান্য : ফায়ার সার্ভিস
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 8 November, 2025, 6:51 PM

টঙ্গীতে তুলার গুদামে আগুন, পানির সোর্স নিশ্চিতে রিজার্ভ টাঙ্কি স্থাপন নোটিশ অমান্য : ফায়ার সার্ভিস

টঙ্গীতে তুলার গুদামে আগুন, পানির সোর্স নিশ্চিতে রিজার্ভ টাঙ্কি স্থাপন নোটিশ অমান্য : ফায়ার সার্ভিস

গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২ টার দিকে নগরীর টঙ্গী স্টেশন রোডের মিলগেট এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, শনিবার দুপুর পৌঁনে ১২ টার দিকে টঙ্গীর স্টেশন রোডের মিলগেট এলাকায় একটি তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। এসময় কালো ধোঁয়া দেখে আশপাশের লোকজন ছুটে আসে আগুন নেভাতে। ততোক্ষণে আগুনের ভয়াবহতা বেড়ে যায়। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল করেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন ঘটনা'র সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশন থেকে ২টি, ভোগড়া বাইপাস স্টেশন থেকে ২টি ও উত্তরা থেকে ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ঘটনাস্থলে পর্যাপ্ত পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে।

আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে পরে বলা যাবে বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এ কর্মকর্তা।

এ ঘটনায় বিকেল সারে ৩টার দিকে ঢাকা বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক কাজি নাজমুজ্জামান ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রীফ কালে বলেন, পৌঁনে বারোটায় খবর পেয়ে ফায়ার্সার্ভিসের দল তাৎক্ষণিক (৩মিনিটে) রওয়ানা হয়ে মিলগেটে পৌঁছায় টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।

তিনি বলেন, পরে উত্তরা ও গাজীপুর থেকে দু'টি করে ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে যোগ দেয়। যেটুকুন পানি ফায়ার সার্ভিস গাড়িতে সর্বাহ করা হয় তাতে ১৫-২০মিনিট পর্যন্ত কাজ করা যায়, পরে পানি সর্বরাহ করতে হয়। তবে আশপাশে আগুন ছড়িয়ে না পড়ার বিষয়ে সতর্ক ছিলো ফায়ার সার্ভিস।

তিনি আরো বলেন, আশপাশে পানির সোর্স নিশ্চিত করতে স্থানীয় ব্যবসায়ীদের পূর্বেও নোটিশ করা হয়েছে রিজার্ভ টাঙ্কি করার বিষয়ে। আশপাশে ভবনে (উত্তর-পূর্ব) আগুন ছড়িয়ে না পড়ার বিষয়ে তৎপর ছিলো দমকল বাহিনীর সদস্যরা। আশপাশে পানির সোর্স না থাকায় আগুন নিয়ন্ত্রনে সময় লেগেছে।

ঝুটের আগুন বিধায় এখনো আনুষ্ঠানিক আগুন নিয়ন্ত্রন সমাপ্তি করা হয়নি জানিয়ে এখনও ফায়ারকর্মীরা ভেতরে কাজ করছেন বলেও জানানো হয় গণমাধ্যমকে। তবে হতাহত ও আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতি বিষয়ে তদন্ত-পূর্বক জানা যাবে বলেও জানান ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় এই কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status