|
এরশাদ উল্লাহ চট্টগ্রাম থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() এরশাদ উল্লাহ চট্টগ্রাম থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মুখপত্র শওকত আজম খাজা জানান, উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার করে এরশাদ উল্লাকে ঢাকায় স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি শঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এরশাদ উল্লাহ চট্টগ্রাম নগর বিএনপি আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গত বুধবার চট্টগ্রামে গণসংযোগকালে এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হন। এতে শীর্ষ সন্ত্রাসী সারোয়ার বাবলা নিহত হন। পরে এরশাদকে উদ্ধার করে নগরীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসকরা জানিয়েছিলেন, তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত। এবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হলো। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
