|
কুমিল্লা-৯ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত সামিরা আজিম দোলার র্যালিতে জনতার ঢল
শারমিন সুলতানা, লাকসাম
|
![]() কুমিল্লা-৯ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত সামিরা আজিম দোলার র্যালিতে জনতার ঢল বক্তব্যে সামিরা আজিম দোলা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের ৭ নভেম্বর রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। উদযাপিত হয় সেই ঐতিহাসিক মুহূর্ত। যার পরপরই রাষ্ট্রনায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেদিন জাতি জিয়াউর রহমানের আবারো শুনেছিল তার কণ্ঠ- ‘আমি জিয়া বলছি’। মুক্তিযুদ্ধের সূচনালগ্নে যে কণ্ঠে জাতি শুনেছিল স্বাধীনতার আহ্বান, আবারো সেই কণ্ঠে তারা শুনেছিল আশ্বাসের সুর। মুহূর্তেই জেগে উঠেছিল ১৯৭১ সালের মুক্তির প্রেরণা। এক স্বস্তির নিঃশ্বাসে মুখরিত হয়েছিল বাংলাদেশ। স্বতঃস্ফূর্ত বিপ্লব ও বিজয়ের মিছিলে ভরে গিয়েছিল রাজধানীসহ সারাদেশ। ইতিহাসের এই দিনটি তাই বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নামে পরিচিতি পায়। তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশে দীর্ঘবছর গণতন্ত্রের জন্য আন্দোলন ও সংগ্রাম করেছেন। আগামীতে দেশনায়ক তারেক রহমান নেতৃত্বে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সামিরা আজিম দোলা বলেন, আপনারা জানেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপি যে সময় দেশের মানুষের স্বতঃস্ফুর্ত সমর্থনে নির্বাচনমুখী সেসময়ে নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সর্বদা সজাগ থাকতে হবে। আমরা যে কোন কিছুর বিনিময়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়বো। নিজ নির্বাচনী এলাকার নেতা-কর্মীদের উদ্দেশ্যে সামিরা আজিম দোলা বলেন, আপনারা জেনেছেন ইতিমধ্যে বিএনপি মহাসচিব সারাদেশের ২৩৭টি আসনের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের নাম ঘোষণা করেছেন। চূড়ান্ত মনোনয়ন এখনো ঘোষণা করা হয়নি। তাই এ বিষয়ে বিচলিত হওয়ার কিছু নেই। নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়ন প্রত্যাশারী মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেবেন। দল সেখান থেকে যোগ্য প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দিবেন। সেখানেই নির্ধারিত হবে জনগণ যার, ধানের শীষ তার। সামিরা আজিম দোলা বলেন, বিএনপি জনগণের দল। আমাদের নেতা জননেতা তারেক রহমান জনগণের নিকট সর্বাধিক জনপ্রিয় প্রার্থীকেই চূড়ান্ত মনোনয়ন দিবেন। তৃণমূলের নেতা-কর্মীদের নিকট জনপ্রিয় প্রার্থী হিসেবে আমি চূড়ান্ত মনোনয়ন পাব ইনশাআল্লাহ। এসময় তিনি আজীবন লাকসাম-মনোহরগঞ্জবাসীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। র্যালি ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা জসিম উদ্দিন, আবদুল হাই চেয়ারম্যান, হাজী আমির হোসেন, মনিরুজ্জামান মনির, শাহাদাত হোসেন, ইসমাইল হোসেন, জাহাঙ্গীর আলম, আবদুল মমিন, গোলাম মাওলা, শ্রমিক দল নেতা শওকত আলম সেলিম, যুবদল নেতা মনির হোসেন, জাহিদুল ইসলাম, এরশাদ হোসেন, খসরু, ওমর ফারুক জিসানসহ বিপুল সংখ্যক বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
