|
চিলমারীতে সরকারী সার ও বীজ বাহিরে বিক্রি
মোঃ মাহবুবুল হাসান, চিলমারী
|
![]() চিলমারীতে সরকারী সার ও বীজ বাহিরে বিক্রি জানা গেছে,কৃষি মন্ত্রণালয়ের অধীনে ২০২৫-২৬অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা ফসলের বীজ ও সার প্রদান করে উপজেলা কৃষি দপ্তর। এতে উপজেলার ৬ ইউনিয়ন মিলে মোট ২হাজার ৩০০কৃষককে জনপ্রতি ১কেজি সরিষার বীজ,১০কেজি ডিএপি সার ও ১০কেজি এমওপি সার প্রদান করা হয়। কৃষি অফিস থেকে এসব সার ও বীজ উত্তোলন করে অফিসের সামনেই ফরিয়া বিক্রেতাদের নিকট বিক্রি করছেন নামধারী কৃষকরা।এজন্য নিয়ম বহির্ভূতভাবে কৃষক নির্বাচনকে দায়ী করছেন সচেতন মহল। সরেজমিনে বৃহস্পতিবার উপজেলা কৃষি দপ্তরের সামনে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করতে দেখা যায়। এসময় এক ফরিয়া ব্যবসায়ীকে সার ও বীজ ভর্তি একটি অটো নিয়ে যেতে দেখা যায়। অপর এক ফরিয়া ব্যবসায়ীকে অফিসের মূল ফটকের সামনে তার ক্রয়কৃত সার ও বীজ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ফরিয়া ব্যবসায়ী জানান,তিনি ২ বস্তা সার ও ৫ প্যাকেট সরিষার বীজ ২হাজার ৪৫০ টাকা থেকে ২হাজার ৫০০ টাকায় ক্রয় করেন। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায় জানান, প্রতি ৫ জন কৃষক মিলে ২প্যাকেট সরিষার বীজ ও ২ বস্তা সার বিতরণ করা হচ্ছে। সরকারি সার ও বীজ বিক্রয়ের বিষয়ে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই, খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বিমানবন্দরে নয়, শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু
সোনারগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসান হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মায়ের সংবাদ সম্মেলন
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক অগ্রযাত্রার নতুন দিগন্ত : ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসাইন জিসান
