|
সিরাজগঞ্জ ৫ আসনে বিএনপি প্রার্থী আলিমকে শুভেচ্ছা জানাতে জনসমাগম
মো. সিয়াম হোসেন এনায়েতপুর , সিরাজগঞ্জ
|
![]() সিরাজগঞ্জ ৫ আসনে বিএনপি প্রার্থী আলিমকে শুভেচ্ছা জানাতে জনসমাগম দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে ঢাকা থেকে সয়দাবাদ মোড়ে পৌঁছান আমিরুল ইসলাম খান আলিম। তার আগমনে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। নেতাকর্মীরা ফুলের মালা ও শ্লোগানে প্রিয় নেতাকে বরণ করে নেন। উপস্থিত জনতা আলিমকে ঘিরে শুভেচ্ছা বিনিময় করেন এবং তার সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে যায়। পরবর্তীতে তিনি সবাইকে সঙ্গে নিয়ে এনায়েতপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে নির্বাচনী প্রস্তুতি বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এলাকাবাসীর প্রতি ধন্যবাদ জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। শেষে খাজা এনায়েতপুরী দরবার শরীফে জিয়ারত করে কর্মসূচি সমাপ্ত করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বিমানবন্দরে নয়, শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু
সোনারগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসান হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মায়ের সংবাদ সম্মেলন
বাউবিতে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-২০৩০ উদ্বোধন, সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়
