|
হাসনাত-সারজিস-আখতার-নাসীরুদ্দীন-মাসউদের আসনে বিএনপির প্রার্থী যারা
নতুন সময় প্রতিবেদক
|
![]() হাসনাত-সারজিস-আখতার-নাসীরুদ্দীন-মাসউদের আসনে বিএনপির প্রার্থী যারা এই তালিকায় দেখা গেছে, শেখ হাসিনার পতন আন্দোলনের সম্মুখ সারির নেতা ও এরপর গঠিত রাজনৈতিক দল এনসিপির কেন্দ্রীয় অনেক নেতার জন্মস্থান এলাকায় প্রার্থী দিয়েছে বিএনপি। এর মধ্যে দেখা গেছে, এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের রংপুর-৪ (কাউনিয়া ও পীরগাছা), মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর কুমিল্লা-৪ (দেবিদ্বার), মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের পঞ্চগড়-১ (সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া), সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদের নোয়াখালী-৬ (হাতিয়া) ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। বিএনপি রংপুর-৪ আসনে এমদাদুল হক ভরসা, কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী, পঞ্চগড়-১ আসনে ব্যারিস্টার নওশাদ জমির, নোয়াখালী-৬ আসনে মাহমুদুর রহমান শামীম ও চাঁদপুর-৫ মমিনুল হককে মনোনয়ন দিয়েছে । সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
