|
ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিতে আসছে পরিবর্তন, লাগবে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ
নতুন সময় প্রতিবেদক
|
![]() ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিতে আসছে পরিবর্তন, লাগবে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের অডিটরিয়ামে আজ বুধবার এক অনুষ্ঠানে এসব কথা জানান উপদেষ্টা। উপদেষ্টা বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধে ড্রাইভিং লাইসেন্স পেতে স্বীকৃত প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ নিতে হবে। এই প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করবো। আপনি যখন প্রশিক্ষণ নেবেন আমরা প্রশিক্ষণের একটা ভাতাও আপনাদের দেবো।’ ফাওজুল কবির খান বলেন, প্রশিক্ষণে দুটি বিষয়ে গুরুত্ব দেওয়া হবে—প্রথমত, সড়কের বিভিন্ন সাইন ও চিহ্ন সম্পর্কে জ্ঞান এবং দ্বিতীয়ত, যানবাহন সঠিকভাবে চালানো ও নিয়ন্ত্রণ করার দক্ষতা। কারণ, বেশিরভাগ দুর্ঘটনা ঘটে যানবাহন নিয়ন্ত্রণ হারানোর কারণে। উপদেষ্টা বলেন, সড়কে দুঘটনাকবলিতদের পরিবারকে দ্রুত পাঁচ লাখ টাকা সহায়তা পৌঁছে দিতে বিআরটিএকে তাগিদ দেওয়া হয়েছে। বিশ্ব ব্যাংকের প্রকল্পের আওতায় সড়কে দুর্ঘটনাকবলিত যাত্রীদের দ্রুত হাসপাতালে নিতে হাইওয়েতে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবেও বলেও জানান ফাওজুল কবির খান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
