ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাষ্ট্রপতি বহনকারী হেলিকপ্টার হেলিপ্যাডে ধস!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 22 October, 2025, 7:10 PM

রাষ্ট্রপতি বহনকারী হেলিকপ্টার হেলিপ্যাডে ধস!

রাষ্ট্রপতি বহনকারী হেলিকপ্টার হেলিপ্যাডে ধস!

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টারটি কেরালা রাজ্যের প্রামাদম স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণের পর সেটি ধসে গিয়ে একপাশে কাত হয়ে যায়।

বুধবার (২২ অক্টোবর) ভারতীয় বার্তা সংস্থা এএনআই এই ঘটনার ভিডিও প্রকাশ করেছে, যার বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে। 

চারদিনের সফরে রাষ্ট্রপতি কেরালায় অবস্থান করছেন। ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারটির চাকা হেলিপ্যাডে তৈরি হওয়া একটি গর্তে আটকে গেছে এবং সেটিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পেছন থেকে ঠেলে সোজা করছেন। এই ঘটনায় রাষ্ট্রপতি বহরের কেউ হতাহত হননি।

হেলিপ্যাড ধসের কারণ হিসেবে বলা হয়েছে, রাষ্ট্রপতির সফর উপলক্ষে সম্প্রতি স্টেডিয়ামে দ্রুত কংক্রিটের এই হেলিপ্যাড বানানো হয়। হেলিকপ্টারটি অবতরণের পর কংক্রিটের একাংশ ধসে গিয়ে গর্ত তৈরি হয়, আর সেখানেই চাকা আটকে গিয়ে যানটি এক পাশে হেলে পড়ে।

এনডিটিভি জানিয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হেলিকপ্টার থেকে নেমে যাওয়ার পর উপস্থিত নিরাপত্তাকর্মীরা সেটি ঠেলে সোজা করেন। পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমটি আরও জানিয়েছে, রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার প্রামাদম স্টেডিয়ামে অবতরণ করবে— সেটি একেবারে শেষ মুহুর্তে জানানো হয়েছিল, যার ফলে মঙ্গলবার গভীর রাতে সেখানে হেলিপ্যাড তৈরি করা হয়। প্রামাদম স্টেডিয়ামটি রাজীব গান্ধী ইনডোর স্টেডিয়াম নামেও পরিচিত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status