|
কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
তুষার হাওলাদার, কলাপাড়া
|
![]() কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল গোড়া খাল এলাকায় ঝুলে থাকা মিটারের সার্ভিস লাইন রশি দিয়ে উপরে তুলছিলেন। এ সময় অসাবধান বশত সার্ভিস তার তার শরীরে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদ হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
