|
গাজীপুরের টঙ্গীতে ভবনের দেয়াল ধ্বসে মাদ্রাসা ছাত্র নিহত
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরের টঙ্গীতে ভবনের দেয়াল ধ্বসে মাদ্রাসা ছাত্র নিহত মঙ্গলবার (২১অক্টোবর ২০২৫) বিকাল পাঁচটার দিকে টঙ্গীর আউচপারা শফিউদ্দিন রোডের অভিযান ২৫০ নং বাড়ির দেয়াল ধ্বসে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত জামালপুর জেলার ইসলামপুর থানার গায়েনপারা গ্রামের মৃত ছানু মিয়ার ছেলে বলে জানা গেছে। সে স্থানীয় জামিয়া কুরআনিয়া আউচপাড়া মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, আরাফাত মঙ্গলবার বিকাল আনুমানিক ৫ টার দিকে তার মাদ্রাসা ছুটি শেষে টঙ্গীর আউচপাড়া শফিউদ্দিন রোডস্থ জনৈক পারভেজ সাহেবের বাড়ির সামনে পৌঁছলে আকস্মিক বাড়ির দেয়াল ধ্বসে আরাফাতের উপর পড়লে, সে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাঃ হারুন-অর-রশিদ জানান, ঘটনাস্থলে থানা পুলিশের একটি টিম রয়েছে। এ বিষয়ে কোন অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
