|
গাজীপুরের শ্রীপুরে সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরের শ্রীপুরে সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ ঘটনার পর বিএনপি নেতা ও তাঁর ছেলের বিরুদ্ধে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন হুমকি পাওয়া স্থানীয় সাংবাদিক। ওই সাংবাদিকের নাম শিহাব খান। তিনি সংবাদভিত্তিক টিভি চ্যানেল এটিএন নিউজের শ্রীপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। অভিযুক্ত বিএনপি নেতা হলেন, মো. নুরে আলম (৫০), নুর আলম উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর পূর্বপাড়া গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে। তিনি গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং গাজীপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। অপর অভিযুক্ত মো. কাজল (২৮), সে নুরে আলমের ছেলে। ফোন করে সাংবাদিককে হুমকি দেওয়ার একটি অডিও রেকর্ডে শোনা যায়, সাংবাদিককে অকথ্য ভাষায় হুমকি দিচ্ছেন নুরে আলম। তিনি বলেন, ‘আপনে কে জানি? আমহেরা যে বাটপার অইছুইন না, এই এলাকায় ঢুকলে ঠেঙের নালা ভাইঙ্গালাম। তর মতো সাংবাদিকরে আমি…যেহানই পায়াম তরে শ্রীপুর থানার মধ্যে, বাইরাইয়া ঠ্যাং ভাইঙ্গালাম।’ একপর্যায়ে মুঠোফোনে পাশে থাকা তাঁর ছেলে কাজল মুঠোফোন নিয়ে কথা বলেন। তিনিও সাংবাদিককে হুমকি দেন। কথাবার্তার একপর্যায়ে পাশে থাকা নুরে আলমকে বলতে শোনা যায়, ‘এই সাংবাদিক তো গণধোলাই চাইতাছে।’ এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বিএনপি নেতা নুরে আলম দাবি করেন, তিনি সাংবাদিককে গালাগাল করেননি, কথা কাটাকাটি হয়েছে। তিনি বলেন, ‘না, এমনেই কথা কাটাকাটি হইছে আর কী। তারে হুমকি দেওয়া হয় নাই।’
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
