ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
‘পদে থেকেই নির্বাচন করতে পারবেন চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানরা’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 14 February, 2019, 2:09 PM

‘পদে থেকেই নির্বাচন করতে পারবেন চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানরা’

‘পদে থেকেই নির্বাচন করতে পারবেন চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানরা’

উপজেলা পরিষদ নির্বাচনে পদে থেকেই চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা নির্বাচন করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেছেন, নির্বাচন অংশ নিতে হবে হলে তাদেরকে পদত্যাগ করতে হবে না।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে দ্বিতীয় পর্যায়ে ১২৪টি উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠানে এ কথা বলেন ইসি সচিব।

হেলালুদ্দীন আহমদ বলেন, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পদত্যাগ করে নির্বাচন করতে হবে কি না এ বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার তো? অনেকেই মাথা নাড়ালে সচিব বলেন, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নির্বাচন করতে পদত্যাগ করতে হবে না। তারা পদে থেকেই নির্বাচন করতে পারবেন। এ রকম সিদ্ধান্ত হয়েছে।

ইসি সচিব আরও বলেন, তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, জেলা পরিষদের সদস্য, পৌরসভার মেয়র-কাউন্সিলরদের পদত্যাগ করতে হবে। এছাড়া অনেক কলেজ সরকারি হয়েছে কিন্তু সেখানে যারা চাকরি করেন তারা এখনো সরকারি হন নাই। তাদেরকেও উপজেলা পরিষদে নির্বাচন করতে হলে চাকরি থেকে পদত্যাগ করতে হবে।

জাতীয় সংসদ নির্বাচন থেকে উপজেলা পরিষদ নির্বাচন আরও বেশি জটিল সে বিষয়েও নজর রাখার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেন সচিব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status